নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট রোডের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড়ে গত সোমবার ভোরে (০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) পিক ভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা পেয়েও কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেনের ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে গত শুক্রনবার রাতে (০৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব) সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা নিয়ে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ সুপারের কঠোর নির্দেশে তদন্ত সাপেক্ষ তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এও জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আনিস মিয়ার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকার লেনদেন হয়েছিলো।
মতামত