লালমাইয়ে এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লালমাই উপজেলা প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর দারুসসালাম মাদ্রাসার এতিম ও অসহায় শিশুদের মাঝে এবং শ্রীপুর রাস্তার মাথায় দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪৫ জন দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু উপস্থিত থেকে শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিম, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীত মৌসুমে উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ করা হয়।
মতামত