লালমাইয়ে পাইকপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইকপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এক বৃহৎ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর বংশধর, ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোঃ ইউনুস সিদ্দিকী আল কুরাইশী। তাঁর হৃদয়স্পর্শী বয়ানে উপস্থিত মুসল্লিরা ধর্মীয় অনুপ্রেরণায় উজ্জীবিত হন।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন সীতাকুণ্ড কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সীতাকুণ্ড কামিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আনোয়ার হোসেন, লাকসাম পেঁচরা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ আবদুল ওয়াদুদ, বরুড়া চালিতাতলি আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোঃ শফিকুর রহমান মিয়াজী এবং হাতিলোটা নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ আবদুল মজিদ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পাইকপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার দাতা মোঃ জয়নাল আবেদীন জয়। এছাড়াও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও লালমাই উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট নোমান হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, বিজরা কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মোঃ ইউনুস মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিলোটা নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা মোঃ লোকমান হোসেন, কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন, বরুড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মেহেদী হাসান মানিক, অত্র জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল বাশার, মাওলানা মোঃ আলাউদ্দিন মাসুম, হাতিলোটা পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা মোঃ কেফায়েত উল্লাহ, মাওলানা মোঃ মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজহারুল ইসলাম রাকিব, সদস্য মোঃ মনসুর লোকমান রাকিব, অত্র মসজিদ ও মাদ্রাসার দাতা মোঃ শহিদ উল্লাহ পণ্ডিত, মোঃ নূরুল ইসলাম পণ্ডিত, মোঃ শাহ আলম, মোঃ শামীম হোসেন, মোঃ তুহিন, মোঃ রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
.jpg)



মতামত