কচুয়া কলেজে সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক উল ইসলামের প্রশাসনিক দায়িত্বে সন্তোষ প্রকাশ
কুমিল্লার লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের বিদ্যুৎ শাহী সদস্য, সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক এবং লালমাই উপজেলা শিক্ষক পরিবারের সদস্য—সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক উল ইসলাম তার কর্মদক্ষতা ও প্রশাসনিক সাফল্যের জন্য প্রশংসিত হয়েছেন।
বৃহত্তর কুমিল্লা জেলার কচুয়া উপজেলায় অবস্থিত কচুয়া কলেজে নিজ কর্মস্থলে তিনি তার চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে তিনি কলেজ কর্তৃপক্ষকে কার্যকরভাবে সহযোগিতা করেন।
সম্প্রতি কচুয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম ভূঁইয়ার অবসর-পূর্ববর্তী ছুটি উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক উল ইসলামকে প্রশাসনিক দায়িত্ব পালনে সন্তোষজনক ভূমিকার জন্য একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।
প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, ভবিষ্যতেও তিনি আরও সুন্দর ও মার্জিতভাবে দায়িত্ব পালন করবেন বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তার পরিবারবর্গের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করা হয়।
উল্লেখ্য, উক্ত বিদায় অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষ ও অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।


.jpg)
.jpg)
মতামত