লালমাইয়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
লালমাই উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ বেলা ১১ টায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ ইং) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লালমাই, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
মতামত