লালমাই উপজেলার বাগমারা স্কুল গেইট এলাকায় হুন্ডা মিস্ত্রী মোঃ জামাল হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তার চাচাতো ভাই ধারালো অস্ত্র (চুরি) দিয়ে আকস্মিকভাবে জামাল হোসেনকে আঘাত করে।
ঘটনার পরপরই আশপাশের দোকান ও এলাকার লোকজন অভিযুক্তকে ধরে বেঁধে ফেলেন এবং পরে লালমাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে গুরুতর আহত হুন্ডা মিস্ত্রী মোঃ জামাল হোসেনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে লালমাই থানা পুলিশ জানায়, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মতামত