ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যংয়ের কথিত সাংবাদিক জিয়াবুল হক গ্রেফতার

বিশেষ,প্রতিনিধি কামরুল ইসলাম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কথিত সাংবাদিক জিয়াবুল হক জিয়া ওরফে ‘গরু ডাক্তার’-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত জিয়াবুল হক সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের কৌশল অবলম্বন করছিলেন। অভিযানের সময় তার পরনে একটি প্রেস জ্যাকেট ছিল, যা তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ব্যবহার করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জিয়াবুল হক (৪২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মৃত ফরিদ আলম। স্থানীয়ভাবে তিনি ‘গরু ডাক্তার’ নামেও পরিচিত।

ডিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফের হোয়াইক্যংয়ের কথিত সাংবাদিক জিয়াবুল হক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x