ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কমলগঞ্জে সাংবাদিকদের আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবি: ইউপি

চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও তার সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিকদের অবৈধভাবে আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা দাবি এবং শারীরিক নির্যাতনের এই চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেট অঞ্চলে পেশাগত সফরে থাকা একটি সংবাদকর্মী দল গতকাল মুন্সিবাজার ইউনিয়নে যায়। দলটিতে ‘প্রথম বুলেটিন’, ‘পিটিভি টেলিভিশন’, ‘দৈনিক বর্তমান কথা’, ‘শেষ সংবাদ’ ও ‘আমার প্রাণের বাংলাদেশ’-এর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। তারা মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের একটি কক্ষে পরিকল্পিতভাবে আটকে রাখা হয়।

অভিযোগ উঠেছে, সাংবাদিকদের আইডি কার্ড ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সব সঠিক পাওয়ার পরেও চেয়ারম্যান ও তার সহযোগীরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, তার সহযোগী রাজু, সুমন এবং স্থানীয় কয়েকজন ইউপি সদস্য সাংবাদিকদের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললে তাদের ওপর অমানুষিক নির্যাতন শুরু হয়।

হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে জোরপূর্বক 'বন্ড সই' নেওয়ার চেষ্টাও করে, যাতে তারা এই ঘটনা নিয়ে কোনো আইনি পদক্ষেপ না নিতে পারে।

হামলায় অন্তত চারজন সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন:

​মোঃ মোস্তফা কামাল: সম্পাদক, প্রথম বুলেটিন (অবস্থা আশঙ্কাজনক)। তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে

আশরাফুল ইসলাম চৌধুরী সুমন: সিলেট প্রতিনিধি (মারধরের কারণে হাত ভেঙে গেছে)।

মেহেদী হাসান: (গুরুতর আহত

নূর মোহাম্মদ জয়: নিউজ এডিটর (গুরুতর আহত)।

আহতদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

ভুক্তভোগীরা এই পরিকল্পিত হামলা এবং মুক্তিপণ দাবির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তারা মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং আইজিপির হস্তক্ষেপ কামনা করে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এলাকায় গুঞ্জন রয়েছে যে, অভিযুক্ত চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। ভুক্তভোগী সম্পাদক মোস্তফা কামাল অভিযোগ করেছেন, ঘটনার পর কিছু স্থানীয় স্বার্থান্বেষী নামধারী সাংবাদিক প্রকৃত সত্য আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কমলগঞ্জে সাংবাদিকদের আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবি: ইউপি

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x