চট্টগ্রামে ডিসি পার্ক ফুলের রাজ্যে যেন রাজ--রানীর মতো সেজেছে উদ্বোধন ৯তারিখ।
মো:-জাহিদুল ইসলাম রুমন ,সীতাকুণ্ড চট্টগ্রাম
ফুলের প্রতি কোনোরূপ আকর্ষণ নেই, ধারণা করি পৃথিবীতে এমন রুক্ষ-শুষ্ক মানুষ খুব কমই আছে। বরং নেই বললেই চলে। চার বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ, কমবেশি সবার মধ্যেই ফুলের প্রতি আকর্ষণ আছে। ফুলের সৌন্দর্য আর সৌরভের কাছে পরাস্ত হয়নি, এমন মানুষ পৃথিবীতে বিরল।
ফুল সৌন্দর্যের প্রতীক। মানুষের সৌন্দর্যপ্রেম সহজাত। সহজাত সৌন্দর্যপ্রেম থেকেই সৌন্দর্যের প্রতীক ফুলের প্রতি মানুষের আকর্ষণ। এর পাপড়ির বিন্যাস, রঙের বৈচিত্র্য ও গন্ধের মাধুর্য মানুষের মনকে ভরে তোলে স্বর্গীয় আনন্দে। ফুল পবিত্রতার প্রতীক। ফুল নিষ্পাপতার প্রতীক। কোনো মানুষের পবিত্রতা বোঝানোর জন্য আমরা বলি, ‘ফুলের মতো পবিত্র।’ শিশুকে আমরা ভালো মানুষ হতে ও নিষ্পাপ-নিষ্কলঙ্ক হতে উদ্বুদ্ধ করতে গিয়ে বলি, ‘ফুলের মতো পবিত্র হও।’ শিশু নিষ্পাপ, পবিত্র। তাই শিশুকে ফুলের সঙ্গে উপমা দেয়া হয়। বলা হয়- পুষ্পশিশু।
ফুল ভালোবাসার প্রতীক। ভালোবাসার মানুষকে ফুল দেয়ার রীতি পৃথিবীতে দীর্ঘকাল থেকে চলে আসছে। বলা হয়ে থাকে, ১৮৪০ সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বিয়ের সময় প্রিয় মানুষকে ফুল দেয়ার রীতি প্রথম চালু হয়। সে হিসেবে ভালোবাসাবাসিতে ফুলচর্চার বয়স পৌনে ২০০ বছর।
মানব-সংস্কৃতির পরতে পরতে ছড়িয়ে আছে ফুল। বাঙালির জীবনাচারেও ফুলের ব্যবহার বহুবিধ। ভালোবাসার অর্ঘ্য হোক অথবা ধর্মালোচনার সভা - ফুল আছে সর্বত্রই। অবোধ বালিকার বেণীতে, নবদম্পতির ফুলশয্যায়, রাজনৈতিক দলের জনসভায়, করপোরেট অফিসের টেবিলে- ফুল আছে সবখানেই।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্ক নিয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে সাজানো হচ্ছে ডিসি পার্কের সম্পূর্ণ জায়গা।১৪০ টি প্রজাতির ফুলের ডিজাইনে সাজানো হচ্ছে, দেশের বাইরে থেকেও প্রায় ১৬থেকে ১৭ টি ফুল গাছ সংগ্রহ করেছে বলে জানান, বর্তমানে ২০২৬ সালের ফুল উৎসবকে ঘিরে আলোচনায় রয়েছে, যা জানুয়ারী ৯তারিখে উদ্বোধন হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। বক্তব্যে বলেন গতবছরের চেয়েও আরো সুন্দরভাবে সাজানোর চেষ্টা চলছে,এখানে আগে ছিলো একপাাশে সৌন্দর্য উপভোগ করার কিন্তু আমরা এবার দু'পাশে সাজিয়ে তুলেছি যেন৷ দর্শনার্থীরা পুকুরের চারপাশে ঘুরতে পারে আনন্দ পায়।মেলায় পুরো মাসজুড়ে কালচারার পোগ্রাম থাকবে,গ্রামীণ মেলা,পিঠা উৎসব,জিপ লাইন চিত্র প্রদর্শনী সহ সারামাস যেন মেলাকে প্রানবন্ত করে রাখতে পারি সে দৃষ্টিতেই আয়োজন করা হচ্ছে এবারের আয়োজন।

মতামত