ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মানারুশ শারক্ব মাদরাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত।

জুয়েল রানা, শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি:

৩ জানুয়ারি ২০২৬ ইং রাজধানীর ডিয়াবাড়িতে অবস্থিত মানারুশ শারক্ব মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ২০২৬।

অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল।

প্রথম পর্বে অনুষ্ঠিত হয় “দাওয়াতের ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির ভূমিকা” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিইও মো. নিজাম উদ্দিন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবের।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামিক স্কলারদের মধ্যে দারুল আরকামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ আজহারী, আব্দুর রহিম আজহারী, মাওলানা আরিফ আজহারী, মাওলানা বেলাল নদভী প্রমুখ। সেমিনার শেষে মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্বে মাওলানা শারাফাতুল্লাহ নদভী শিক্ষা কমপ্লেক্স, রুস্তমপুর, আশুলিয়ায় আগত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথি ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী হাফিজাহুল্লাহ তাঁর ভবিষ্যৎ শিক্ষাবিষয়ক পরিকল্পনা তুলে ধরেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন।

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মুফতি রুহুল আমিন নোমানী, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, মানারুশ শারক্ব মাদরাসা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মানারুশ শারক্ব মাদরাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x