ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ‎ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা‎ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত।       

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম 

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই অংশে একটি পাথরবাহী ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে আটকানো অবস্থায় ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

‎দুর্ঘটনার ফলে বালুবাহী ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা করলেও অতিরিক্ত আঘাতের কারণে দুজনই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

‎গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।

‎এদিকে স্থানীয়রা মহাসড়কে রাতের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ‎ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত।

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x