ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অর্থের অভাবে মৃত্যুর কোলে হেলে পড়ছেন লংগদুর সমাজসেবক আবু বক্কর ছিদ্দিক (ফালান)

বিপ্লব ইসলাম,লংগদু (রাঙ্গামাটি)

একসময় সুঠাম দেহের অধিকারী, মানুষের দুঃখে-দুর্দশায় সবার আগে পাশে দাঁড়ানো পরোপকারী সমাজসেবক আবু বক্কর ছিদ্দিক (ফালান) আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা না হওয়ায় প্রতিদিনই ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

৪৫ বছর বয়সী আবু বক্কর ছিদ্দিক রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের পূর্ব জারুল বাগান এলাকার বাসিন্দা। তিনি সাবেক মাইনী ইউনিয়ন পরিষদের আব্দুল চেয়ারম্যানের ছোট ভাই।দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের উপকার করেই জীবন কাটিয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত বছর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার কোমরের দুইটি কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকদের মতে, দ্রুত অপারেশন না করলে দুই কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে যাবে।

আবু বক্কর ছিদ্দিক ফালান জানান, চট্টগ্রামের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পরীক্ষা করে জানিয়েছেন, এক মাসের মধ্যেই দুটি অপারেশন করতে হবে। প্রতিটি অপারেশনে ব্যয় হবে প্রায় সাড়ে তিন লাখ টাকা। মোট অপারেশন খরচই প্রায় ৭ লাখ টাকা। এর বাইরে রয়েছে ওষুধ, হাসপাতাল ও যাতায়াত ব্যয়,যা তার পরিবারের পক্ষে বহন করা সম্পূর্ণ অসম্ভব।

ফালানের পরিবার জানায়, তার ব্যক্তিগত জীবনে একজন স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবনে তেমন কোনো সম্পদ গড়ে তুলতে না পারায় অসুস্থতার পর থেকেই পুরো পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। স্বামী ও বাবাকে বাঁচাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।

ফালানের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, চোখের সামনে আমার স্বামীটা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। শুধু টাকার অভাবে তাকে বাঁচাতে পারছি না,এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।

ফালানের ভাই আব্দুর রাজ্জাক মানবিক কণ্ঠে বলেন, আমার ভাই আজীবন মানুষের পাশে দাঁড়িয়েছে। কখনো কারো ক্ষতি করেনি। আজ যখন সে মৃত্যুর মুখে, তখন সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি ও মানবিক হৃদয়ের সকলের কাছে অনুরোধ,আমার ভাইকে বাঁচাতে এগিয়ে আসুন। সবাই একটু সহযোগিতা করলে সে আবার বেঁচে যেতে পারে।

আবু বক্কর ছিদ্দিককে সহযোগিতা পাঠানোর ঠিকানা—

???? ০১৫৫৪৬০৪৪৪৩ (বিকাশ/নগদ)

???? ০১৮১০২৬১৭৫১ (বিকাশ পার্সোনাল)

উক্ত নম্বর দুটি রোগীর ভাই আব্দুর রাজ্জাকের নামে নিবন্ধিত।

মানুষের পাশে থাকা এই মানবিক মানুষটির জীবন রক্ষায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এখন সময়ের দাবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অর্থের অভাবে মৃত্যুর কোলে হেলে পড়ছেন লংগদুর সমাজসেবক আবু বক্কর ছিদ্দিক (ফালান)

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x