চৌদ্দগ্রামে বাতিসা বসন্তপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ভিক্টোরিয়ান্স ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বসন্তপুর পশ্চিম পাড়া মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারী মোতাহের হোসেন মোল্লা,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা,
ব্যবসায়ী ইঞ্জিয়ার গোলাম কিব্রিয়া মোল্লা,
জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক,সাংবাদিক আনিছুর রহমান,জামায়াতে ইসলামী নেতা শরীফ ফরায়জী,ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, রাশেদ,
এতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ রবিউল,কাজী ফরিদ,আবুল হাসেম,সার্বিক সহযোগিতায় কাজী নাজমুল হাসান হিমেল,রাশেদুল হাসান,তানবীর ভুইঁয়া সহ আরও অনেকে।
খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন। বাতিসা ফ্রেন্ডস ক্লাব কে হারিয়ে ফুলমুড়ি ভিক্টোরিয়ান্স জয় লাভ করেন।
মতামত