গাইবান্ধার ৫টি সংসদীয় চূড়ান্ত ফলাফল আসনে বৈধ ২৯ প্রার্থী, বাতিল ১৬ প্রার্থী।
জেলা প্রতিনিধি গাইবান্ধা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুই দিনব্যাপী যাচাই-বাছাই কার্যক্রম শেষে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছে।
শনিবার ৩ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সাংবাদিকদের এসব তথ্য জানান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও কাগজপত্রের অসঙ্গতির কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাইয়ের প্রথম দিন শুক্রবার ২ জানুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
শনিবার ৩ জানুয়ারি দ্বিতীয় ও শেষ দিনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
আসনভিত্তিক বৈধ ও বাতিল প্রার্থীর তালিকা
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)
বাতিল প্রার্থী (৩ জন):
জনতার দলের মঞ্জুরুল হক
স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান
এস এম খাদেমুল ইসলাম খুদি
বৈধ প্রার্থী (৭ জন):
বিএনপি : অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,জামায়াতে ইসলামী : অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু,
জাতীয় পার্টি : মইনুর রাব্বি চৌধুরী,
গণ অধিকার পরিষদ : সুরুজ মিয়া,
সিপিবি : আব্দুল্লাহ আদিল নান্নু,
ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশ : মোছাদ্দিকুর রহমান,ইসলামী আন্দোলন : এটিএম আওলাদ হোসাইন
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
বাতিল প্রার্থী (১ জন):
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ
বৈধ প্রার্থী (৫ জন):
বিএনপি : মোহাম্মদ শামীম কায়সার লিংকন,জামায়াত : ডা. আব্দুর রহিম সরকার,জাতীয় পার্টি : কাজী মো. মশিউর রহমান,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি : আতিয়ারুল রহমান,ইসলামী আন্দোলন : সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)
বাতিল প্রার্থী (৪ জন):
সিপিবি : শ্রী নিরমল
গণ অধিকার পরিষদ : সামিউল ইসলাম
স্বতন্ত্র : সুজাউদ্দৌলা সাজু
স্বতন্ত্র : হাসান মেহেদী বিদ্যুৎ
বৈধ প্রার্থী (৭ জন):
বিএনপি : আলহাজ্ব ফারুক আলম সরকার,
জাতীয় পার্টি : ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী,জামায়াতে ইসলামী : আব্দুল ওয়ারেছ আলী,ইসলামী আন্দোলন : আজিজুল ইসলাম,সমাজতান্ত্রিক মার্কসবাদী দল : রাহেলা খাতুন
স্বতন্ত্র : আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ
স্বতন্ত্র : অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু,
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
বৈধ প্রার্থী: ৫
বিএনপি : অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল হক জিয়া,জাতীয় পার্টি : ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,এলডিপি : শরিফুল ইসলাম,বাসদ : পরমানন্দ দাস,
আমজনতা : কওছর আজম হান্নু
বাতিল প্রার্থী:৫
জামায়াত : মাজেদুর রহমান
স্বতন্ত্র : মোছা. সালমা আক্তার
স্বতন্ত্র : মো. মোস্তফা মহসিন
ইসলামী আন্দোলন : রমজান আলী
জাতীয় পার্টি : মো. মাহফুজুল হক সরদার
গাইবান্ধা-2 (গাইবান্ধা সদর)
বৈধ প্রার্থী: ৫
বিএনপি : মো. আনিসুজ্জামান খান বাবু
জাতীয় পার্টি : আব্দুর রশিদ সরকার
জামায়াত : আব্দুল করিম
বাসদ : আহসানুল হক
জনতার দল : শাহেদুর রহমান
বাতিল প্রার্থী: ৩
সিপিবি : মিহির কুমার ঘোষ
ইসলামী আন্দোলন : মো. আব্দুল মাজেদ
খেলাফত মজলিস : একেএম গোলাম আযম।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে,গাইবান্ধা জেলার সাতটি @উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার: ১০,৮২,৪০১ জন
নারী ভোটার: ১১,৭৯,০৬৩ জন
তৃতীয় লিঙ্গের ভোটার: ৩৬ জন
জেলায় মোট ৬৭৫টি ভোটকেন্দ্র ও ৪,১০১টি ভোটকক্ষে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মতামত