হরিরামপুরে রাজ পথ থেকে বেড়ে উঠা কিংবদন্তি যুবদল নেতা -মোল্লা শাহিন।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
ঢাকা বিভাগের পার্শ্ববর্তী বিএনপির শক্তিশালী অন্যতম ঘাটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা।
বর্তমান সময়ের হরিরামপুর উপজেলার কিংবদন্তি যুবদল নেতা হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা'দাত মোঃ শাহিন (মোল্লা শাহীন)।
তার দক্ষতা ও বিচক্ষণতা কারণে সাংগঠনিক ভাবে দলীয় নেতাকর্মীর কাছে গ্রহন যোগ্যতা অপরিসীম।
দূর্দিনে রাজপথ থেকে বেড়ে উঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক লড়ায়ুক সৈনিক ও একসময়ের ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালী থানার ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ও এক পর্যায়ে নেতৃত্বের মধ্যে দিয়ে কোতোয়ালী থানা ছাত্রদলকে সুসংগঠিত ও যুগোপযোগী করে তুলেছেন।
বিগত বিএনপির সরকারের আমলে ২০০৩ সালে উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি অপরাজনীতির শিকার হলেও থেমে থাকেননি।
মাঠ পর্যায়ে নিরলস ভাবে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
বিএনপির জোট সরকার থাকাকালীন সময়ে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই সরকার পতনের পর রাজনীতি থেকে বিদায় নিয়েছেন অথবা আওয়ামীদের সাথে আঁতাত করেছে কিন্তু সে সময় তিনি মাঠপর্যায়ে দৃঢ়ভাবে অবস্থান করে নেতা-কর্মীর সর্বোচ্চ খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন।
এছাড়াও তিনি তৎকালীন জেলা ছাত্রদলের উদীয়মান ত্যাগী ছাত্র নেতা ছিলেন।২০১৩-২০১৪ সালে (মাসুদ পারভেজ-মোস্তাফিজুর রহমান প্রিন্স) কমিটির সময় আন্দোলনের অগ্রভাগে থেকে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।
দলীয় সাংগঠনিক কার্যক্রম করতে গিয়ে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তবুও তিনি এক মুহূর্তের জন্যও মাঠ ছাড়েননি।
তাই বর্তমানে উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে আছেন বলে সর্বসাধারণ মনে করেন।
নানা সময়ে জেল জুলুম ও নির্যাতনের শিকাড় ও হয়েছিলেন সাবেক এই ছাত্রনেতা।
তবুও কখনো থেমে থাকেনি রাজপথ থেকে এমনকি কখনো ফ্যাসিস্ট ক্ষমতাসীন আওয়ামী সরকারের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোচ্চার ও জোরালো পদক্ষেপ নেওয়া সর্বাত্মক মাঠে ময়দানে কার্যক্রম অবহত রেখেছেন।
শত বাধা বিপত্তি উপেক্ষা করে সংগ্রামী জীবনকে দলের জন্য উৎসর্গ করে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং কখনোই পিছু পা হননি।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা শহরে সর্বপ্রথম দলীয় নেতৃবৃন্দ নিয়ে মিছিল করি।
এই কারণে আমার পরিবারের ওপর পুলিশ প্রশাসন দ্বারা অবর্ণনীয় জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব হওয়ার পরে কেন্দ্র ঘোষিত সকল দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করি।
মানিকগঞ্জ জেলার যুবদলের নয়টি ইউনিট এর মধ্যে আমরাই প্রথম হরিরামপুর উপজেলা যুবদলের অধীনস্থ ইউনিয়ন গুলোতে আহবায়ক কমিটি ও পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি সফলতার সহিত প্রদান করি এবং আমাদের নির্দেশনায় প্রতিটা ইউনিয়ন নেতৃবৃন্দ ওয়ার্ড কমিটি গঠন করে।
২৪এর জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুনে নিজের জীবনের প্রান সংশয় উপেক্ষা করে ঢাকার বুকে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি জানান,হরিরামপুরবাসীর দুর্দিনে পাশে ছিলাম, আছি এবং মা-মাটি রক্ষার্থে ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”


মতামত