ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট সকল প্রার্থীর উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. খায়রুল হাসান,

ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মো. আল-আমিন দেওয়ান,

জনতার দল মনোনীত কলম প্রতীকের প্রার্থী আজম খান,

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমান

এবং গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মো. কাজল ভুইয়া।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী রুহুল আমিনের মনোনয়নপত্র প্রস্তাবকারীর ভোটার নম্বর ভুল থাকায় বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. শফিউদ্দিন সরকারের মনোনয়নপত্রে ফরম-২০ ও ফরম-২১ অনুযায়ী নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎস, সম্পদ ও দায় এবং বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী সঠিকভাবে উল্লেখ না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x