গাজীপুরে ইটের সোলিং রাস্তা নিয়ে বিতর্ক, তদন্তের দাবি স্থানীয়দের
মোঃ রাসেল আহমেদ,নেএকোনা প্রতিনিধি
(গাজীপুর থেকে প্রাপ্ত তথ্য)
সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মেকারপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ইটের সোলিং রাস্তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এজেন্ট ছাড়াই কাজ করা হচ্ছে এবং ব্যবহৃত ইট মানসম্মত নয়।
গাজীপুরে কর্মরত সহকর্মীর পাঠানো তথ্যে জানা গেছে, রাস্তাটির তত্ত্বাবধানে ছিলেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কামরুন নাহার সাঈদ।
রাস্তা নির্মাণের মান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি উত্তেজিত প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি কোনো বক্তব্য না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার স্বামী মোঃ আবু সাঈদ তার সঙ্গে ছিলেন।
এ বিষয়ে ইউপি সদস্যের লিখিত বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন কাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করা জরুরি। তারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
মতামত