ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাণীশংকৈলে পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে থানা পুলিশ একটি পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার পাঁচপীর কবরস্থানের পার্শ্ববর্তী সড়কসংলগ্ন একটি পুকুরে মরদেহটি দেখতে পান পথচারীরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পরে পুলিশকে অবহিত করা হয়।

নিহত তরুণীর নাম জেসি খাতুন (১৯)। তিনি নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের কন্যা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জেসি খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x