শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন ব্রাহ্মণবাড়িয়ার আতিকুল্লাহ বিন রফিক
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে ২০২৬ সালের জন্য নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিত ও দায়িত্বশীল নেতা মাওলানা আতিকুল্লাহ বিন রফিক-কে পূর্বের সাংগঠনিক সম্পাদক পদ থেকে যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
মাওলানা আতিকুল্লাহ বিন রফিক তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনকালে সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর এই অবদান ও অভিজ্ঞতার আলোকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তাঁকে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে।
সংগঠনের দায়িত্বশীল মহল আশা প্রকাশ করেন, নবনিযুক্ত যুগ্ম মহাসচিবের কার্যকর ভূমিকার মাধ্যমে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের আইন ও প্রশাসনিক সেবা, দাওয়াহ কার্যক্রম, সমাজসেবা, প্রশিক্ষণ ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও বিস্তৃত হবে ইনশাআল্লাহ।
এ উপলক্ষে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানান, এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং বিশেষভাবে মাওলানা আতিকুল্লাহ বিন রফিকের নতুন দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মতামত