ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ‎

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

‎সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই–বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সংসদীয় আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার সমর্থনের স্বাক্ষর তালিকায় অনিয়ম ও ভুয়া স্বাক্ষরের প্রমাণ পাওয়ায় এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

‎

‎শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এই সিদ্ধান্ত দেন। এদিন জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়। বাকি তিনটি আসনের যাচাই–বাছাই কার্যক্রম আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ‎ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও নজরুল ইসলাম।

‎ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।

‎

‎জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে যে এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে, তা যাচাই করে অনিয়ম পাওয়া গেছে। দৈবচয়নের ভিত্তিতে যাচাই করা হলে তালিকাভুক্ত একাধিক ভোটার তাদের স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ কারণে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়।

‎এদিকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে যাচাই–বাছাই হওয়া মনোনয়নগুলোর মধ্যে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

‎

‎রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ‎

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x