ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদনে বন্ধুর হাতে বন্ধু খুন: আদালতে দোষ স্বীকার স্কুলছাত্র ইমরানের

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় আদালতে দায় স্বীকার করেছে এক স্কুলছাত্র। নিহত শাওন তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত মাহফুজুর রহমান ইমরান একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নেত্রকোনা শিশু ও নারী নির্যাতন দমন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত মাহফুজুর রহমান ইমরান শাওন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই খোরশেদ আলম আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করলে ইমরান স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। অভিযুক্ত মাহফুজুর রহমান ইমরান মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের এনামুল হক মিয়ার ছেলে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিশু আদালতে তার বন্ধু শাওনকে হত্যার দায় স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাওন তার দাদার মনোহারী দোকান কদমশ্রী বিকাল বাজারে গেলে অজ্ঞাতনামা দুই বন্ধু তাকে ডেকে হাওরের দিকে নিয়ে যায়। এরপর রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। পরদিন সোমবার সকালে ফসলি জমি থেকে শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত শাওনের বাবা আওলাদ হোসেন দুলাল বুধবার মদন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে খায়ের ও মাহফুজুর রহমান ইমরান নামে দুই বন্ধুকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং ঘটনার সময় তার সঙ্গে আরও একজন বন্ধু ছিল বলে জানায়।

আদালতে দেওয়া জবানবন্দিতে মাহফুজ জানায়, শাওন তার বোনকে প্রায়ই উত্যক্ত করত—এ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই শাওনকে হত্যা করা হয় বলে সে স্বীকার করে।

ওসি হাসনাত জামান আরও জানান, যদিও শাওন মাহফুজের চেয়ে ছোট শ্রেণিতে পড়ত, তবুও তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং একসঙ্গে চলাফেরা করত। হত্যাকাণ্ডে জড়িত অপর সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মদনে বন্ধুর হাতে বন্ধু খুন: আদালতে দোষ স্বীকার স্কুলছাত্র ইমরানের

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x