গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের জোড়ভিটা গ্রামে দোয়ার অনুষ্ঠান করা হয়। গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) উদাখালী ইউনিয়নের জোড়ভিটা গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। বাদ জুম্মা দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
মতামত