ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: আসন বিন্যাসেই মিলল রাজনৈতিক বার্তা

নিজস্ব প্রতিবেদক | 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে দলের কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। বৈঠকের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

ছবিতে দেখা যায়, বৈঠকে তারেক রহমান টেবিলের কেন্দ্রীয় আসনে না বসে এক কর্ণারে অবস্থান নিয়েছেন। একইভাবে জামায়াত আমিরও টেবিলের বিপরীত কর্ণারে বসেছেন। সাধারণত কোনো বৈঠকে আয়োজক বা স্বাগতিক পক্ষের প্রধান ব্যক্তি টেবিলের কেন্দ্রীয় স্থানে বসে থাকেন—যা নেতৃত্ব বা কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

কিন্তু এ বৈঠকে সেই প্রচলিত রীতি অনুসরণ করা হয়নি। বরং আসন বিন্যাসে দুই নেতাকে সমান অবস্থানে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি একটি সচেতন ও প্রতীকী বার্তা—যেখানে পারস্পরিক সম্মান, সমতা এবং আলোচনার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।

বিশ্লেষকরা বলছেন, নিজ দলের কার্যালয়ে হয়েও বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সমান মর্যাদার আসন দেওয়া তারেক রহমানের রাজনৈতিক সৌজন্য ও কৌশলগত পরিপক্বতার পরিচয় বহন করে। এতে কোনো প্রকার আধিপত্য বা শ্রেষ্ঠত্ব প্রদর্শনের চেষ্টা দেখা যায়নি।

রাজনৈতিক অঙ্গনে সাধারণত ক্ষমতা ও প্রভাবের ইঙ্গিত অনেক সময় অঙ্গভঙ্গি, বসার ভঙ্গি ও পরিবেশনার মধ্য দিয়েই প্রকাশ পায়। সে বিবেচনায় এই বৈঠকের আসন বিন্যাস একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তাঁদের মতে, তারেক রহমানের এই আচরণ রাজনৈতিক ভদ্রতা ও আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সাধারণ মানুষের কাছেও তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে।

বৈঠকের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ ও এর দৃশ্যমান দিকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তারেক রহমান–জামায়াত আমির বৈঠক: আসন বিন্যাসেই মিলল রাজনৈতিক বার্তা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x