ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাসিরনগর আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শরীফ চূড়ান্ত

সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শরীফ মৃধার প্রার্থিতা চূড়ান্ত ভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে কনফার্ম প্রার্থী হিসেবে অনুমোদন প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া মনোনয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করায় ইঞ্জিনিয়ার শরীফ মৃধার প্রার্থিতাকে বৈধ বলে ঘোষণা করা হয়।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ একটি মানবতা-ভিত্তিক রাজনৈতিক সংগঠন। দলটির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। দলের পক্ষ থেকে জানানো হয়, ন্যায়ভিত্তিক রাজনীতি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই ইঞ্জিনিয়ার শরীফ মৃধাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রার্থিতা চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার শরীফ মৃধা বলেন, “নাসিরনগরের মানুষের ন্যায্য অধিকার আদায় ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মানবতা, সুশাসন ও টেকসই উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।”

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নাসিরনগর আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শরীফ চূড়ান্ত

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x