জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত
বিশেষ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম।
শুক্রবার সকালে, ২ জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত কবরস্থানে তিনি উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন। কবরস্থানের সামনে তিনি দুই হাত তুলে তাঁর প্রিয় নেত্রীর জন্য মোনাজাত ও দোয়া করেন। এ সময় তিনি আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি জান্নাতবাসী হন।
মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে।
কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পুরো পরিবেশ ছিল শান্ত ও ধর্মীয় ভাবগম্ভীরতায় পরিপূর্ণ।

মতামত