ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লামায় নদীর তীর সংরক্ষণে ইউএনও’র অভিযান, তামাক চাষে দুই দিনের আলটিমেটাম

মোঃশফিকুল ইসলাম তুহিন  বান্দরবান জেলা  প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার মেরাখোলা এলাকায় নদীর তীর হতে ৫০ ফুট জায়গা ফাঁকা না রেখে তামাক চাষ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়—নদীর চর ও তীরবর্তী এলাকায় কৃষকরা তামাকের চারা রোপণ করেছেন, যা পরিবেশ ও নদী তীর সংরক্ষণ নীতিমালার পরিপন্থী। এ সময় ইউএনও কৃষকদের সাথে কথা বলে বিষয়টি অবহিত করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নদীর তীর হতে ন্যূনতম ৫০ ফুট জায়গা ফাঁকা রাখার নির্দেশ দেন।

তামাক চাষীরা সময়ের অনুরোধ জানালে উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় দুই দিনের সময় প্রদান করেন। নির্ধারিত সময় শেষে নির্দেশনা না মানলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। পাশাপাশি এই অভিযান সমগ্র লামা উপজেলায় ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

অভিযানের সময় উপস্থিত ছিলেন—লামা উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লামা থানা পুলিশের একটি টিম।

নদীর তীর ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লামায় নদীর তীর সংরক্ষণে ইউএনও’র অভিযান, তামাক চাষে দুই দিনের আলটিমেটাম

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x