নতুন বছরে ব্যস্তসূচী বাংলাদেশ ক্রিকেটে....
আকাশ দাশ সৈকত
আতশবাজি আর আলোর ঝলকানিতে শেষ হয়েছে আরো একটা বছর। রাত বারোটা শেষে নতুন আরকটা বছরকে বরণ করলো সারা বিশ্ব। সাফল্য আর ব্যর্থতা মিলে শেষ হওয়া বছরে বিশ্ব ক্রিকেটে ছিলো অনেক ব্যস্ততা। যার বিপরীত নয় বাংলাদেশ ক্রিকেটও। তবে নতুন বছরে নতুন ব্যস্ত শান্ত-লিটনদের জন্য।
বিগত ২০২৫ সালে ব্যস্ত বছরে তিন সংস্করণ মিলিয়ে ৪৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক বছরে ৩০টি টি-টোয়েন্টি খেলে গড়েছে নিজেদের রেকর্ড। তবে ২০২৬ সালে আরো ব্যস্ততা বাংলাদেশ ক্রিকেটে। ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষে থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপ,তাছাড়া অন্তত দশটি টেস্ট খেলবে তারা। তাছাড়া ২০টি ওয়ানডে আর অন্তত ১৬টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) কিছু সিরিজ বাতিল বা পিছিয়েও যেতে পারে। আবার এফটিপির বাইরেও আয়োজিত হতে পারে কোনো সিরিজ।
একনজরে ২০২৬ সালে বাংলাদেশের সূচি
জানুয়ারি ২০২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম সংস্করণ
ফেব্রুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কায়)
মার্চ ২০২৬
পাকিস্তানের বাংলাদেশ সফর - আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী মার্চে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের। তবে দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে মার্চ ও মে মাস মিলিয়ে হতে পারে এই খেলাগুলো।
এপ্রিল ২০২৬
নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফর - ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
মে ২০২৬
পাকিস্তানের বাংলাদেশ সফর - মার্চ ও মে মাস মিলিয়ে বাংলাদেশ সফরের ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর - আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী এপ্রিলে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে অজিদের এই সফরের ভবিষ্যত এখনও চূড়ান্ত নয়।
জুলাই ২০২৬
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর - ২ টেস্ট ও ৫ ওয়ানডে
আগস্ট ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর - ২ টেস্ট (প্রায় ২৩ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ)
সেপ্টেম্বর ২০২৬
ভারতের বাংলাদেশ সফর - ৩ ওয়ানডে (আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী গত আগস্টে হওয়ার কথা ছিল ভারতের বাংলাদেশ সফর। সেটি পিছিয়ে আগামী সেপ্টেম্বরে হতে পারে)
অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর - ২ টেস্ট
নভেম্বর ২০২৬
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর - ২ টেস্ট, ৩ ওয়ানডে
মতামত