ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৫ কোটি টাকার সরকারি বনভূমি লুটের মহাযজ্ঞ নথিতে রাষ্ট্রের মালিকানা, মাঠে প্রভাবশালীদের দখল, উচ্ছেদে প্রশাসনিক অদৃশ্যতা

মোঃ আবদুল্লাহ (আল-মামুন) 

রাষ্ট্রের সম্পত্তি রক্ষায় যাদের দায়িত্ব, তাদের চোখের সামনেই কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের সরকারি বনভূমি ধাপে ধাপে গ্রাস করা হচ্ছে। হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র সরকারি বনভূমিতে অবৈধ স্থাপনা, সীমানা প্রাচীর ও দখল স্থায়ী করার মাধ্যমে কার্যত রাষ্ট্রের জমি ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরের অপচেষ্টা চালাচ্ছে। নথিতে জমিটি স্পষ্টই সরকারি হলেও মাঠপর্যায়ে দখলদারদের দাপট, যা প্রশাসনিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

কাগজে সরকার, বাস্তবে দখলদারঃ

ভূমি রেকর্ড অনুযায়ী, হারবাং মৌজার ইছাছড়ি গ্রামের সিট নং- ১২, বি.এস দাগ নং- ১৬৭৩৪ সম্পূর্ণভাবে ২নং খতিয়ানভুক্ত সরকারি বনভূমি। জমির পরিমাণ প্রায় ৫ কানি বা ৬ বিঘারও বেশি। কোনো ব্যক্তি মালিকানার অস্তিত্ব নেই। অথচ সরেজমিনে দেখা যাচ্ছে, এই বনভূমিই ব্যক্তিমালিকানার মতো দখল করে ব্যবহার করা হচ্ছে। রেকর্ড ও বাস্তবতার এই ভয়াবহ বৈপরীত্য রাষ্ট্রীয় ভূমি ব্যবস্থাপনার দুর্বল চিত্রই ফুটিয়ে তোলে।

দখলের ধাপে ধাপে নীলনকশাঃ

স্থানীয় সূত্র জানায়, প্রথমে বনজ গাছ কেটে ও মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হয়। পরে বেশ কয়েক বছর ইটভাটা পরিচালনা করে পরিবেশ ধ্বংস করা হয়। সর্বশেষ পর্যায়ে অস্থায়ী টিনের বেড়া পেরিয়ে পাকা সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে দখল পাকাপোক্ত করার কাজ চলছে। অভিযোগ রয়েছে, পাশের ব্যক্তিমালিকানাধীন জমির সঙ্গে বনভূমি একীভূত দেখিয়ে ভবিষ্যতে ভুয়া কাগজপত্র তৈরির ছকও আঁকা হয়েছে।

ভয়ের রাজত্ব, নীরব জনপদঃ

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। বাধা দিতে গেলে ভয়ভীতি, হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। ফলে সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সামাজিক প্রতিরোধ কার্যত স্তব্ধ।

আইন স্পষ্ট, বাস্তবতা রহস্যময়ঃ

ভূমি ও বন আইন অনুযায়ী, ২নং খতিয়ানভুক্ত বনভূমিতে ব্যক্তি মালিকানার কোনো সুযোগ নেই। অবৈধ স্থাপনা চিহ্নিত হলে তাৎক্ষণিক উচ্ছেদ ও জমি উদ্ধার আইনগত বাধ্যবাধকতা। তবুও প্রশ্ন থেকেই যায় ! সব তথ্য ও প্রমাণ থাকা সত্ত্বেও উচ্ছেদ কার্যক্রম কেন শুরু হয়নি ? 

দায় এড়ানোর বক্তব্যঃ

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত আবু ছালেক দাবি করেন,

পুরো জায়গা বনভূমির-এ কথা ঠিক নয়। তবে তিনি দাবির পক্ষে কোনো বৈধ দলিল বা রেকর্ড দেখাতে পারেননি। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, তদন্তে জায়গাটি ২নং খতিয়ানভুক্ত বনভূমি বলে জানা গেছে। বনবিভাগ সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

হারবাং বনবিট কর্মকর্তা আরিফ হোছাইন জানান,

প্রাথমিকভাবে পরিমাপ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

কাজ বন্ধ, দখল বহাল, কবে উচ্ছেদ ?

কাজ বন্ধের নির্দেশে আপাতত নির্মাণ থামলেও দখলদাররা বহাল। জমি উদ্ধার ও উচ্ছেদ কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত। স্থানীয়দের আশঙ্কা, অতীতের মতো এবারও তদন্তের নামে সময়ক্ষেপণ করে দখল বৈধ করার সুযোগ তৈরি করা হবে কি না।

দাবি উঠেছেঃ

সরকারি বনভূমি রক্ষায় অবিলম্বে যৌথ অভিযান, দখলমুক্তকরণ এবং দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৫ কোটি টাকার সরকারি বনভূমি লুটের মহাযজ্ঞ নথিতে রাষ্ট্রের মালিকানা, মাঠে প্রভাবশালীদের দখল, উচ্ছেদে প্রশাসনিক অদৃশ্যতা

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x