ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে তারেক রহমান: যে জীবন হাজার গুণ বেশি নিয়েছে

একটি মানুষের জীবন কখনো কখনো ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে, যেখানে ব্যক্তিগত বেদনা হয়ে ওঠে জাতীয় স্মৃতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনও ঠিক তেমনই—যেখানে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি অধ্যায় জুড়ে রয়েছে বন্দিত্ব, বিচ্ছেদ, শোক আর অবর্ণনীয় কষ্টের ইতিহাস।

তারেক রহমানের বয়স যখন মাত্র ছয় বছর, তখন তিনি মায়ের সঙ্গে ঢাকায় গৃহবন্দী অবস্থায় মুক্তিযুদ্ধের নয় মাস পার করেন। মৃত্যুর ভয়, অনিশ্চয়তা আর আতঙ্ক—এই ছিল তার শৈশবের বাস্তবতা। যেকোনো মুহূর্তে প্রাণনাশের আশঙ্কায় কাটে সেই সময়।

এরপর বয়স যখন এগারো, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিদ্রোহের সময় আবারও গৃহবন্দী হন তিনি। এবার বাবা-মায়ের সঙ্গে। তিনদিনের সেই ভয়াল সময়ে পরিবারটি দিন গুনেছে—কখন তাদের জীবনাবসান ঘটবে।

পনেরো বছর বয়সে এসে জীবনের সবচেয়ে বড় আঘাতটি আসে। ১৯৮১ সালে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন তার বাবা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অল্প বয়সেই তিনি পিতৃহারা হয়ে পড়েন, ভেঙে পড়ে পুরো পরিবার।

কুড়ি পেরোনোর আগেই তারেক রহমান প্রত্যক্ষ করেন—কিভাবে তার মা বেগম খালেদা জিয়া দুই সন্তানকে রেখে রাজপথ ও কারাগারে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক আন্দোলন আর দমন-পীড়নের মধ্যে বড় হতে থাকে তাদের জীবন।

চল্লিশের কোঠায় পৌঁছানোর পর শুরু হয় আরেক দুঃসহ অধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি নিজে গুরুতরভাবে আহত হন, মেরুদণ্ডে আঘাত পান। একই সময় কারারুদ্ধ হন তার মা ও ছোট ভাই আরাফাত রহমান কোকো। কারাগারে নির্যাতন ও অসুস্থতায় কোকোর জীবন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়।

পরবর্তীতে চিকিৎসার জন্য তারেক রহমান যান লন্ডনে, ছোট ভাই কোকো যান মালয়েশিয়ায়। চিকিৎসায় তারেক রহমান কিছুটা সুস্থ হলেও কোকো আর ফিরে আসেননি। প্রবাসে তার মৃত্যু হয়। ভাইয়ের জানাজা ও দাফনে উপস্থিত থাকতে না পেরে দূর থেকে সেই দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি বড় ভাই তারেক রহমান।

পঞ্চাশে পা রাখার পর দেখেন আরও কঠিন বাস্তবতা। তার বৃদ্ধ ও অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে রাখা হয় পরিত্যক্ত ও ভুতুড়ে একটি কারাগারে, যেখানে দীর্ঘদিন তিনি ছিলেন একমাত্র বন্দি। সেখানে দিনের পর দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন সাবেক প্রধানমন্ত্রী।

পরবর্তীতে মুক্তি পেলেও তাকে যেতে দেওয়া হয়নি একমাত্র জীবিত সন্তানের কাছে। ষাটোর্ধ বয়সে এসে সময়ের পরিক্রমায় আল্লাহর রহমতে জুলাই মাসে মুক্ত পরিবেশে বড় ছেলের সঙ্গে কিছুদিন কাটান তিনি। এরপর দেশে ফিরে আসেন।

তারেক রহমান নিজেও দেশে ফেরেন, কিন্তু ফেরার মাত্র এক সপ্তাহের মাথায় না ফেরার দেশে পাড়ি জমান তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া।

এর আগে বাবা, এরপর ছোট ভাই, আর সবশেষে মা—পরপর এই তিনটি শোক তারেক রহমানের জীবনকে করে তুলেছে নিঃসঙ্গ। এখন এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই তার।

রাজনীতির শীর্ষে থেকেও ব্যক্তিজীবনে তারেক রহমান যেন ইতিহাসের সবচেয়ে নির্মম বাস্তবতার সাক্ষী। জীবন তাকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে নিয়েছে—শত সহস্র গুণ বেশি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে তারেক রহমান: যে জীবন হাজার গুণ বেশি নিয়েছে

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x