ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যুবদল নেতাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, এলাকায় আতঙ্ক

কক্সবাজারের চকরিয়ায় যুবদল নেতা সাইফুল ইসলাম (৩৩) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের (৪ নং ওয়ার্ড)শ্চিম মাইজ কাকারা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত শাহ আলমের পুত্র। তিনি চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলম।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে একটি মামলায় গ্রেফতারের জন্য চকরিয়া থানা পুলিশের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে যায়। বাড়িতে তাকে না পেয়ে পুলিশ ফিরে আসে। এর কিছুক্ষণ পরই হেলমেট পরিহিত ১০-১২ জনের একদল সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে পড়ে। সাইফুলকে ধাওয়া দিয়ে ধরে পাশের বিলে নিয়ে গিয়ে সেখানে নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তারা পালিয়ে যায়।

নিহতের স্ত্রী রিনা আক্তার অভিযোগ করে বলেন, তাদের বাড়ির পাশের বাসিন্দা নুরুল ইসলামের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন তার স্বামী সাইফুল ইসলাম। পরে নুরুল ইসলাম এক লাখ টাকা ঘুষের প্রস্তাব দিয়ে তার পক্ষে সাক্ষ্য দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় মামলায় তাকে আসামি করা হয়। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ চলে যাওয়ার পর সন্ত্রাসীরা এলাকায় তাণ্ডব চালায়। তারা আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে তল্লাশি চালায় এবং কিছু বাড়ি থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে পুরো গ্রামে রাতভর আতঙ্ক বিরাজ করে।

খবর পেয়ে মঙ্গলবার ভোরে চকরিয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মামলার আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে গিয়েছিল,এটি সত্য। তবে পুলিশ চলে যাওয়ার পর ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

মঃ আবদুল্লাহ (আল-মামুন)

০১৮৬৩২১৪৩৪৫

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুবদল নেতাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x