শোক বার্তা
মহাকালের সমাপ্তি
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালের খবরে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক—যাঁর স্নেহ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমি সর্বদা পেয়েছি—সেই মহীয়সী নেত্রী আজ আর আমাদের মাঝে নেই। তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্ব দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর রূহের মাগফিরাত দান করেন।
আমি শোকসন্তপ্ত পরিবারবর্গ, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সকলের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি।
মতামত