ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছায় মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

 পাইকগাছায় শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের প্রতিষ্ঠিত মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকালে আগড়ঘাটা হাইস্কুল মাঠে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত ভাবে অনুষ্ঠান হয়েছে। মাষ্টার বাবর আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ডঃ প্রফেসর আঃ গফুর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরুণ কুমার জোয়ার্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন। উপস্থিত ছিলেন সুপার বাহারুল ইসলাম, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের ছেলে শিক্ষার্থী মুবাশশির বিন শহীদ ত্বাহা, বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম,শিক্ষার্থী লিমা আক্তার। মেধা লালন ট্রাষ্টের পক্ষ থেকে কলেজ, হাইস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছায় মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x