কালীগঞ্জের তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কালিগঞ্জ উপজেলার তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃআনিসুর রহমান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাপস ঘোষ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ফরিদা পারভিন।এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১৩
জন, তার ভেতর থেকে ১১৩জন পরীক্ষার্থী বার্ষিক পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়।ফলাফল প্রকাশ শেষে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান বক্তব্য রাখে।
ছবিঃ
কালীগঞ্জের তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের একাংশ।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত