পাইকগাছায় সিরাতুল হুদা ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মরহুম মাওলানা শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত 'সিরাতুল হুদা ট্রাস্ট'-এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান এবং মরহুম শামসুর রহমানের সন্তান মেজর (অব.) মেসবাহুল ইসলামের সৌজন্যে সিরাতুল হুদা ট্রাস্টের নিজস্ব মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিরাতুল হুদা ট্রাস্টের সেক্রেটারি ও পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ট্রেজারার এসএম হাসানুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য কাজী তামজিদ আলম ও প্রভাষক আব্দুল মোমিন সানা, ফিরোজ আহমেদ, সোহেল আহমেদ, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম শামসুর রহমান সাহেব সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এই ট্রাস্ট আজও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুধাবন করে মেজর (অব.) মেসবাহুল ইসলামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের একটু সহানুভূতি একটি পরিবারের শীতের কষ্ট লাঘব করতে পারে।" অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এলাকার কয়েক শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
মতামত