ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে — মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধি :

“কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা বাঁচাও মঞ্চের অন্যতম সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুল হক চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘আমার স্বপ্ন, আমার কুমিল্লা’ শীর্ষক মুক্ত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেছেন, ঠিক তেমনি কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আধুনিক কুমিল্লা বিনির্মাণ ও নতুনভাবে নগরকে সাজাতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, একটি শহরের উন্নয়ন কেবল এককেন্দ্রিক চিন্তা দিয়ে সম্ভব নয়। সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, সুষম বিকাশ ও বাস্তবায়নের মাধ্যমেই একটি অঞ্চলকে টেকসইভাবে গড়ে তোলা সম্ভব।

কুমিল্লা নগরী, আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন,

“I have a plan for Cumilla too, I have a plan for Cumilla’s people.”

তিনি আরও বলেন, কুমিল্লা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। ব্রিটিশ আমল থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন ধরে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি উপেক্ষিত হয়ে আসছে। বিএনপি সরকার গঠন করলে সংসদে যাওয়ার সুযোগ পেলে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন ইনশাআল্লাহ।

ঢাকা–চট্টগ্রাম সরাসরি রেললাইন প্রসঙ্গে তিনি বলেন, এডিবি ইতোমধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই রেলপথ চালু হলে রাজধানীর সঙ্গে এ অঞ্চলের যোগাযোগে প্রায় চার ঘণ্টা সময় সাশ্রয় হবে।

কুমিল্লা বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই কুমিল্লায় বিমানবন্দর ছিল, কিন্তু অজ্ঞাত কারণে এটি দীর্ঘদিন ধরে অচল রয়েছে। বিমানবন্দরটি চালু হলে প্রবাসগামী যাত্রীদের ভোগান্তি কমবে এবং ইপিজেডে বিদেশি ক্রেতাদের যাতায়াত সহজ হবে। এ লক্ষ্যে কুমিল্লা বাঁচাও মঞ্চ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

শহর বিকেন্দ্রীকরণ বিষয়ে তিনি বলেন, জায়গার সংকট থাকা সত্ত্বেও সব সরকারি দপ্তর একই এলাকায় স্থাপন করা হচ্ছে। অনেক আগেই তিনি গোমতীর উত্তরে আদর্শ সদর সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিলেন, যা এখন বাস্তবায়ন শুরু হয়েছে—তবে বিলম্বে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জায়গার সংকট রয়েছে। তাই গোমতীর উত্তরে পাঁচথুবি এলাকায় কুমিল্লা মেডিকেলের দ্বিতীয় শাখা স্থাপন করা হলে রোগীর চাপ কমবে এবং সেবার মান বাড়বে।

তিনি কুমিল্লা সিটি করপোরেশনকে ভবিষ্যতে মেট্রোপলিটন সিটিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হলে কুমিল্লা হবে একটি মেট্রোপলিটন নগরী। যানজট নিরসন, পরিকল্পিত সড়ক ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, লালমাই পাহাড়কে কেন্দ্র করে একটি ইকো-ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত কোটবাড়ি এলাকাকে ‘এএইচকে স্যাটেলাইট সিটি’ হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে।

মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী রচিত ‘আমার কুমিল্লা, আমার স্বপ্ন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থে তিনি বন্যা নিয়ন্ত্রণ, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানির ব্যবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্নাতক নার্সিং কলেজ, আইটি ভিলেজ, পাবলিক লাইব্রেরি, বিনোদন কেন্দ্র, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, পাঁচতারকা হোটেল, আধুনিক মহাশ্মশান, ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণসহ কুমিল্লার সার্বিক উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

মুক্ত সংলাপে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাবেক এডিশনাল পিপি অ্যাডভোকেট গোলাম ফারুক, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে — মনিরুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x