ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কনকনে শীতে অসহায় মানুষের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

হাড়কাঁপানো শীতের প্রভাবে যখন স্বাভাবিক জীবনযাত্রা স্থবির, তখন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও ভাসমান মানুষরা। যাদের রাত কাটে রেলস্টেশন কিংবা খোলা আকাশের নিচে, তাদের জন্য এই শীত হয়ে উঠেছে চরম দুর্যোগ। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার গভীর রাতে কিশোরগঞ্জ রেলস্টেশনে আশ্রয় নেওয়া অসহায় ও ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সরাসরি উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার উদ্দিন, উপ-পরিদর্শক শাজাহান, সহকারী স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম রফিকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলস্টেশনে অবস্থানরত এসব মানুষের অনেকেই দিনমজুর, ভিক্ষুক ও কাজের সন্ধানে দূর-দূরান্ত থেকে আসা ব্যক্তি, যারা নানা প্রতিকূলতায় বাড়ি ফিরতে না পেরে সেখানেই রাত যাপন করছেন। তীব্র শীতে তাদের জীবন হয়ে উঠেছে আরও কষ্টকর। জেলা প্রশাসনের এই সহায়তা তাদের মাঝে সাময়িক হলেও স্বস্তি ফিরিয়ে আনে।

কম্বল পেয়ে অসহায় মানুষরা আবেগ প্রকাশ করেন। তারা জানান, গভীর রাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এভাবে পাশে পাওয়া তাদের কাছে ছিল অকল্পনীয়। এজন্য তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন,

“শীত মৌসুমে একজন মানুষও যেন কষ্টে না থাকে, সেটিই আমাদের লক্ষ্য। শীত যতদিন থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলার রেলস্টেশন, বাসস্ট্যান্ড, হাসপাতাল ও ফুটপাতসহ বিভিন্ন স্থানে অবস্থানরত শীতার্ত মানুষের তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণ করা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সচেতন নাগরিকরা মনে করেন, জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন কার্যক্রম নিয়মিত হলে শীতার্ত ও দুঃস্থ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কনকনে শীতে অসহায় মানুষের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x