ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭শে ডিসেম্বর দূপুর বারোটার সময় ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজোয়ান হারুনরের সভাপতিত্বে এবং মোঃ ইয়াসিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন রায়( অবসরপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অফিসার আনিসুর রহমান , আমজাদ হোসেন, মাষ্টার শ্যামল কুমার বিশ্বাস , জামায়াত নেতা আব্দুল আহাদ,বিএনপি নেতা নূরুজ্জামান পাড়, ফকরুল ইসলাম, আনিসুর রহমান, মামুনুর রশিদ ,সমাজ সেবক আহমদ আলী সরদার, শাহাবুদ্দিন মীর , অভিভাবক নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রথম, দিত্বীয় ও তৃতীয় স্থান অর্জন কারি এবং ট্যালেন্টফুল ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কালিগঙ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলামঃ০১৭৮০৫৬০৯৬০।
মতামত