টেকনাফে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল সাহেদুল ইসলাম খোকা
টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৫ ইং-এ তৃতীয় শ্রেণী থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মোঃ সাহেদুল ইসলাম খোকা। সে টেকনাফ উপজেলার কান্জর পাড়া মডেল একাডেমীর শিক্ষার্থী।
খোকার এ কৃতিত্ব এলাকাবাসী ও শিক্ষা পরিবারের মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। অল্প বয়সেই এমন সাফল্য অর্জন তার মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীর এই অসাধারণ সফলতার পেছনে তার সম্মানিত শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও আন্তরিক দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে শিক্ষকবৃন্দের যত্ন ও পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন খোকার পরিবার।
এ বিষয়ে শিক্ষার্থী মোঃ সাহেদুল ইসলাম খোকার চাচা, বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম বলেন, “এ সাফল্য আল্লাহ তাআলার অশেষ রহমত। আমরা পরিবারের পক্ষ থেকে তার শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
পরিবার ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মোঃ সাহেদুল ইসলাম খোকা দ্বীন ও দুনিয়ার শিক্ষায় আরও অগ্রসর হয়ে একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে
মতামত