ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাগলা মসজিদের দানবাক্সে ইতিহাসের সর্বোচ্চ দান, মিলেছে ৩৫ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ অর্থ। প্রায় চার মাস পর শনিবার সকাল ৭টা ১০ মিনিটে মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হলে এতে পাওয়া যায় রেকর্ড পরিমাণ ৩৫ বস্তা টাকা। পাশাপাশি মিলেছে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথমে দানবাক্সের অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে টাকা গণনার কাজ। এই কাজে অংশ নিচ্ছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় পাঁচ শতাধিক মানুষের সমন্বয়ে চলছে এই গণনা কার্যক্রম।

সংশ্লিষ্টরা জানান, সারাদিন সময় লেগে যেতে পারে টাকা গণনায়। প্রাথমিক ধারণা অনুযায়ী, এবার দানের পরিমাণ ১৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা পূর্বের সব রেকর্ড ভাঙতে পারে।

এর আগে সর্বশেষ গত ৩০ আগস্ট দানবাক্স খোলা হলে পাওয়া গিয়েছিল ৩২ বস্তা টাকা। সে সময় গণনা শেষে মোট সংগ্রহ দাঁড়ায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা ছিল আগের সর্বোচ্চ রেকর্ড।

সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সময় কিছুটা বাড়ানো হয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে এসে দান করে থাকেন। অনেকের বিশ্বাস, এখানে দান করলে মনের আশা পূরণ হয়—এই বিশ্বাস থেকেই দিন দিন দানের পরিমাণ বেড়েই চলেছে।

প্রাপ্ত অর্থ দিয়ে ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও একটি পূর্ণাঙ্গ ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এই কমপ্লেক্সে একসঙ্গে প্রায় অর্ধলাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও থাকবে আলাদা নামাজের ব্যবস্থা। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১১৫ কোটি টাকা।

ঐতিহাসিকভাবে, প্রায় আড়াইশ বছর আগে এই স্থানে এক আধ্যাত্মিক সাধকের আস্তানা ছিল বলে জনশ্রুতি রয়েছে। তার মৃত্যুর পর এলাকাবাসী সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ‘কামেল পাগল পীরের মসজিদ’ নামে পরিচিতি পায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের আগমন ও দানের কারণে সময়ের সঙ্গে সঙ্গে এই মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

মসজিদের দান থেকে পাওয়া অর্থ কেবল মসজিদ পরিচালনাতেই নয়, জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজেও ব্যয় করা হয়। এমনকি করোনাকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবকদেরও অনুদান দেওয়া হয়েছিল এই তহবিল থেকে।

মসজিদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে ইতিহাসের সর্বোচ্চ দান, মিলেছে ৩৫ বস্তা টাকা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x