এপেক্সিয়াল আব্বাস উদ্দিনের তত্ত্বাবধানে বন্ধুমহলের মানবিক আয়োজন
২৬ ডিসেম্বর কুমিল্লার ঐতিহ্যবাহী শৈলরাণী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে,১৯৮৯ ব্যাচের সংগঠন *বন্ধুমহল* এর আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত-এতিমদের নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এপেক্সিয়ান মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।
সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামালের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-কুমিল্লা মেডিকেল কলেজের হিসাব রক্ষক মো: আবুল খায়ের, দেবিদ্বার উপজেলা রিসোর্স সেন্টার-এর ইন্সট্রাক্টর মো: মমিনুল ইসলাম মজুমদার, কৃষি ব্যাংকের ম্যানেজার জয়নাল আবেদীন রনি, লালমাই ফুটওয়্যার-এর ম্যানেজার (এইচআর এডমিন) মো: গিয়াস উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স-এর সহকারি ম্যানেজার মো: হামিদুর রহমান জাভেদ, পিসি নেট-এর স্বত্বাধিকারী মো: জহিরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স-এর সহকারি ম্যানেজার মো: হামিদুর রহমান জাভেদ, এড,এন্তাজ উদ্দিন, সমাজসেবক ও সৃজনশীল মানুষ মো: সিরাজুল ইসলাম, এড, মো, জাফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী বিপাস কুমার সাহা, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সাংবাদিক মাইনুল হক স্বপন, ফটো সাংবাদিক আবদুর রহমান সাইফ, বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহজাহান, প্রবাসী মো: আনোয়ার হোসেন, আলো টেলিকম-এর স্বত্বাধিকারী মো: আলম আহমেদসহ অন্যান্যরা।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বন্ধুমহল ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৬ ডিসেম্বর প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করেছে। সংগঠনটির এই মানবিক উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। ১৯৮৯ ব্যাচের সকল বন্ধুরা ও অন্যান্য শুভাকাঙ্খীরা মিলেই মূলত: এই মানবিক কার্যক্রমটি পরিচালনা করে থাকে। এবারও কুমিল্লায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্ধু মহলের উদ্যোগ ছিল লক্ষ্যনীয়।
মতামত