লালমনিরহাটে তিব্র শীতে ভোগান্তিতে সাধারণ জনগণ
লালমনিরহাট জেলা ভৌগোলিক অবস্থানের কারণে হিমালয়ের পাদদেশের বেশ কাছাকাছি অবস্থিত। প্রতি বছর শীত মৌসুমে এ অঞ্চলে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা দেখা দেয়, যা সাধারণ এবং বিশেষ করে দরিদ্র মানুষের জীবনে চরম দুর্ভোগ নামিয়ে আনে।
লালমনিরহাট উত্তরের জেলা হওয়ায় এখানে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস সরাসরি প্রবেশ করে। কুয়াশার কারণে দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা মেলে না, ফলে তাপমাত্রা দ্রুত কমে গিয়ে জনজীবন স্থবির হয়ে পড়ে।
এ জেলার একটি বড় অংশ নদীবেষ্টিত। তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের জন্য শীত আরও ভয়াবহ হয়ে ওঠে।চরাঞ্চলে গাছপালা কম থাকায় হু হু করে আসা হিমেল বাতাস সরাসরি ঘরবাড়িতে আঘাত করে। নদীর পাশের এলাকাগুলোতে কুয়াশা ও জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় হাড়কাঁপানো শীত অনুভূত হয়।
দরিদ্র ও ভূমিহীন মানুষেরা মূলত খড়কুটো বা টিনের ঘরে বাস করে। অনেক ঘরবাড়িতে পর্যাপ্ত বেড়া বা শীত ঠেকানোর ব্যবস্থা নেই।
অভাবের কারণে অনেক মানুষের কাছে একটি ভালো কম্বল বা পর্যাপ্ত গরম কাপড় থাকে না। পুরাতন কাপড় বা পাতলা কাঁথা দিয়েই তারা রাত পার করার চেষ্টা করে। শীতের প্রকোপে খেটে খাওয়া মানুষের আয়ের উৎস বাধাগ্রস্ত হয়। ঘন কুয়াশার কারণে শ্রমিকরা ভোরে মাঠে কাজে যেতে পারে না। অতিরিক্ত ঠান্ডার কারণে নির্মাণকাজ বা অন্যান্য দৈনন্দিন কাজ কমে যায়, ফলে দিনমজুরেরা বেকার হয়ে পড়ে এবং খাদ্য সংকটে ভোগে।
তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ে।
নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং হাপানির প্রকোপ বেড়ে যায়। চরাঞ্চলের মানুষের জন্য সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো এবং ওষুধের খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। কৃষি ও গবাদি পশুর ক্ষতি ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা এবং আলুর মড়ক (লেট ব্লাইট) দেখা দেয় পর্যাপ্ত গো-খাদ্যের অভাব এবং ঠান্ডায় গরু-ছাগল অসুস্থ হয়ে পড়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
লালমনিরহাটের দরিদ্র মানুষের জন্য শীত কেবল ঋতু পরিবর্তন নয়, বরং এটি বেঁচে থাকার লড়াই। সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ এবং চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে এই ভোগান্তি কিছুটা কমানো সম্ভব।
মতামত