ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আধুনিক মনোহরগঞ্জ গড়তে কাজ করে যাচ্ছে উন্নয়ন ফোরাম - সিআইপি জসিম উদ্দিন

মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৬ডিসেম্বর) সকাল ১১টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি। 

এসময় তিনি বলেন - মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ২০২২ইং সনে প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

২০২৪ইং সনের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মনোহরগঞ্জ বাসীর পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেই আলোচনায় উঠে আসার পর থেকে নিয়মিত অসহায় ও নিপীড়িত মানুষকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।

তিনি বলেন - গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে আধুনিক মনোহরগঞ্জ উপজেলা গড়তে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। এছাড়াও উপজেলার 

সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পথচলা। এরই ধারাবাহিকতায়

আগামীকাল ১৭৫জন কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন,কর্মহীন কয়েকজন পুরুষদের মাঝে অটো রিক্সা বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন -মনোহরগঞ্জের বেকার যুবক-যুবতীদেরকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। কেননা দক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।পরে তিনি মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারী মাইন উদ্দিন সোহাগ।এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজী, নির্বাহী সদস্য ফিরোজ আলম,  তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, এড.আশিক এলাহী প্রমুখ।

সাংবাদিকদের পক্ষ থেকে কথা বলেন- মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু ইউসুফ, বিজয় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক মানব কন্ঠ সকালের শিরোনাম পএিকার মনোহরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আবুল খায়ের, শিমুল প্রমুখ।

এসময় সাংবাদিকগণ দক্ষিণ কুমিল্লায় রাষ্ট্রীয়ভাবে প্রথম সিআইপি পদে মোহাম্মদ জসিম উদ্দিনকে ভূষিত করায়  শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চলমান সকল কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে সার্বিক সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন। 

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আধুনিক মনোহরগঞ্জ গড়তে কাজ করে যাচ্ছে উন্নয়ন ফোরাম - সিআইপি জসিম উদ্দিন

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x