ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝুমকাটা জমিরিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা ও হেফজখানার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ জুমাবার জুমার নামাজের পর কক্সবাজার জেলার রামু থানার অন্তর্ভুক্ত পূর্ব ধেচুয়া পালং এলাকায় অবস্থিত ঝুমকাটা জমিরিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা ও হেফজখানার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, কলামিস্ট এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো (মিশর)-এর শিক্ষার্থী জাহেদুল ইসলাম আল রাইয়ান। তিনি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, আদর্শ মানুষ গঠনে শিক্ষার ভূমিকা এবং সমাজ সংস্কারে শিক্ষিত শ্রেণির দায়িত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

এছাড়া আলোচনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম। তিনি মাদ্রাসার শিক্ষাক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নৈতিক শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নবগঠিত সভাপতি আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, এই প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “এটি আপনাদের মাদ্রাসা। আপনাদের সহযোগিতা ছাড়া এ প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি।”

এছাড়াও আলোচনা করেন অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আজগর আলী। তিনি মাদ্রাসা ও হেফজখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে নবগঠিত কমিটির পরিচিতি প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিগণ মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝুমকাটা জমিরিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা ও হেফজখানার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x