ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফতেয়াবাদে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের রজতজয়ন্তী মহোৎসব অষ্টম দিনে ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে মুখর পরিবেশ

মিলন বৈদ্য শুভ,(চট্টগ্রাম):

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে অবস্থিত শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমে মহানাম সেবক সংঘ চট্টগ্রাম (ফতেয়াবাদ)-এর উদ্যোগে অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় আবহে উদযাপিত হচ্ছে আশ্রমের ২৫ বৎসর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে ১১ দিনব্যাপী মহোৎসব।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) উৎসবের অষ্টম দিন নানা ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। দিনটির প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী প্রভু বন্ধুসুন্দরের শুভ অভিষেক। পরে আয়োজন করা হয় শ্রীগুরু স্মৃতিচারণ সভা— “স্মৃতিতে শ্রীগুরুদেব”। এ সভায় গুরুদেবের জীবনাদর্শ, ত্যাগ, সাধনা ও মহানাম প্রচারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে স্মরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল ভোগানুরাগ ও মহানাম কীর্তন। ফরিদপুরের মোহান্ত সম্প্রদায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় চন্দ্রপাত কীর্তন। পাশাপাশি আয়োজিত হয় বন্ধুপ্রীতি কুসুমাঞ্জলি “করুণা কুসুম”, নৃত্যানুষ্ঠান “লহ প্রণয়াঞ্জলি”, পুতঃবারি আনয়ন ও সন্ধ্যারতি।

সন্ধ্যায় শ্রীমদ্ভগবদগীতার ওপর ভিত্তি করে গীতি আলেখ্য “জীবনের কুরুক্ষেত্র” পরিবেশিত হয়। এই পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে গভীর ভাবানুভূতির সঞ্চার করে।

এছাড়াও অনুষ্ঠিত হয় ভাগবতীয় আলোচনা সভা— “মহা-উদ্ধারণ হরি”। এতে মহাউদ্ধারণ লীলার তাৎপর্য নিয়ে আলোচনা করেন মহানাম সম্প্রদায়ের সাধু-ভক্তবৃন্দ ও আমন্ত্রিত বিদগ্ধ আলোচকরা। আলোচনায় মহানাম প্রচার ও প্রসারে মহানাম সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরেন ড. শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজসহ অন্যান্য সাধু ও ভক্তবৃন্দ।

দিনের শেষ পর্বে মহানাম কীর্তন যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পরিবেশনায় অংশ নেন শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী মহারাজ ও তাঁর অনুসারী ভক্তবৃন্দ।

উল্লেখ্য, মহানাম সেবক সংঘ চট্টগ্রামের আয়োজনে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ১১ দিনব্যাপী রজতজয়ন্তী মহোৎসব চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত, সাধু ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফতেয়াবাদে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের রজতজয়ন্তী মহোৎসব অষ্টম দিনে ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে মুখর পরিবেশ

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x