ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসা-মসজিদের ভূমিকা অপরিসীম — ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকার
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়িতে অবস্থিত দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শাওন সরকার বলেন, ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসা ওমসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষা বিস্তারে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি আরো বলেন,বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি আজ শুধু একটি দলের নেত্রী নন, বরং গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন,তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান রাজনৈতিক সংকটে নতুন আশার সঞ্চার করবে। তাঁর নেতৃত্বেই বিএনপি জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে।
মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মতামত