বাগমারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড (দুতিয়াপুর) বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জহির, সহসভাপতি মোঃ ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসলেম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত সদস্য সচিব মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফারুক হোসেনসহ ইউনিয়ন ও ১নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
মতামত