কালীগঞ্জের ফতেপুর দারুল কুরআন হাফিজিয়া, নূরানী মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলামঃ
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর দারুল কোরআন হাফিজিয়া, নূরানী মাদ্রাসার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৩শে ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মাওলানা আব্দুল মোমেনের সভাপতিত্বে ও মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান । প্রধান অতিথি বলেন, শিক্ষার মান এমন-ই হওয়া উচিত যেটা দুনিয়া ও আখেরাতের কল্যাণ হয় । যে শিক্ষায় ব্যাক্তি, সমাজ,ও রাষ্ট্রের কোন উপকার আসেনা সেই শিক্ষা একেবারেই মূল্যহীন । স্কুল- কলেজগুলোতে তো আজ ধর্মীয় শিক্ষার বাংলায় নাই , ছোট থেকেই সুদ-আসল আর হারাম পন্থায় উপার্জন তাদেরকে শিখানো হয় । ফলে বড় হয়ে তারা সুদ- ঘুষ,আর দূর্ণীতির মাধ্যমে অর্থপাচার করে বেগম পাড়া গড়ে তোলে।দূর্ণিনীতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছোট-ছোট কোমলমতি শিক্ষার্থীদের শুরুতেই মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকানো হয় হালাল-হারাম শিক্ষা দেওয়া হয়। মনুষ্যত্ব গড়ে ওঠে। সু-শিক্ষাই শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। প্রচলিত শিক্ষা নয় সন্তানকে সু-শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মাওলানা রওশন আলী, জামায়াত নেতা ওমর ফারুক, আব্দুল আহাদ , মাওলানা আনিছুর রহমান , মসজিদ কমিটির সভাপতি মোঃ নূরুজ্জামান লালু ,সমাজ সেবক আহমদ আলী সোনা প্রমূখ। মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ শেষে প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অর্জন কারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ছবিঃ কালীগঞ্জের ফতেপুর দারুল কুরআন হাফিজিয়া, নূরানী মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০ ৫৬০৯৬০।
মতামত