বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল বারেক মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।

মতামত