ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন-উর-রশিদ ইয়াসিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল হুদা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। সভা সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রস্তুতি সভায় কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x