কুমিল্লা শহরে মাদকবিরোধী অভিযান জোরদারের জোর দাবি
কুমিল্লা শহরে মাদকের বিস্তার দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে এবং সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি—
যেন মাদক সংশ্লিষ্ট সব অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়। প্রয়োজনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা করে কুমিল্লা শহরকে মাদকমুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
আজই কার্যকর ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে ঘরে ঘরে মাদক পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামীর কুমিল্লা মারাত্মক সংকটে পড়তে পারে।
মাদকমুক্ত কুমিল্লা গড়তে এখনই কঠোর ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
মতামত